বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
স্মরণে সাংবাদিক আব্দুর রশিদ : পেশাগত নিষ্ঠা ও মানবিকতায় নিবেদিত এক মানুষ- এবিএম ফজলুর রহমান ঈশ্বরদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  আটঘরিয়ায় ত্বাহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন আটঘরিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সলঙ্গায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত  হৃদয়ে পাবনার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত কুতুবপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান: নতুন ড্রেনের ফলক উন্মোচন ও আরেকটি প্রকল্পের কাজ উদ্বোধন রাঙাটুঙ্গীকে হারিয়ে প্রথম আলো–স্টার নিউজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে গোপালপুরের ফরহাদ একাডেমি

রাঙাটুঙ্গীকে হারিয়ে প্রথম আলো–স্টার নিউজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে গোপালপুরের ফরহাদ একাডেমি

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

চলমান প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত জয়রথ ছুটিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টাঙ্গাইলের গোপালপুরের ‘মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি’। টুর্নামেন্টের একটি হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী রাঙাটুঙ্গী (রাঙাটুলি) ফুটবল একাডেমিকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে তারা এই গৌরব অর্জন করে।
ঢাকার আশুলিয়াস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। তবে প্রথমার্ধের দারুণ লড়াইয়ের পর গোপালপুরের ফরহাদ হোসেন তালুকদার একাডেমির মেয়েরা নিজেদের চমত্কার নিয়ন্ত্রণ ও রণকৌশল প্রদর্শন করে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি আদায় করে নেয়। শেষ বাঁশি বাজা পর্যন্ত রাঙাটুঙ্গী ফুটবল একাডেমি সমতায় ফেরার চেষ্টা করলেও গোপালপুরের জমাট রক্ষণের কারণে সফল হতে পারেনি।
এই শ্বাসরুদ্ধকর জয়ের পর মাঠজুড়ে গোপালপুর শিবিরের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে বাঁধভাঙা উল্লাস দেখা যায়। টুর্নামেন্টের শুরু থেকেই টাঙ্গাইলের গোপালপুরের এই নারী ফুটবল দলটি তাদের দাপুটে ফুটবল শৈলী প্রদর্শন করে আসছে। ১-০ গোলের এই জয়ে শেষ চারের (সেমিফাইনাল) টিকিট নিশ্চিত করে শিরোপার আরও কাছে পৌঁছে গেল মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর