রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস টাঙ্গাইলে জামায়াতের চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের কর্মশালা অনুষ্ঠিত অভয়নগরে লাইসেন্স বিহীন রওশনারা ডায়াগনস্টিক সেন্টার ঘিরে প্রশ্ন: টেষ্টের নামে গলাকাটা বানিজ্য শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে মিলেছে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষে সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা রাজশাহীতে ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হ*ত্যা, অভিযুক্ত গ্রেপ্তার আটঘরিয়ায় পূর্ববিরোধের জেরকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

টাঙ্গাইলে জামায়াতের চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের কর্মশালা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:০০ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আগামী স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান মেয়র,ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪) অক্টোবর শহরের আদর্শ সমাজ কল্যাণ অডিটোরিয়ামের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি হুসনি মোবারক বাবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ। জেলা আমীর তার বক্তব্যে দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রার্থীদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি  দিয়ে নির্বাচনে অংশ গ্রহনের জন্য আহবান জানান। এতে কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের মাস্টার ট্রেইনার গণ ৪ টি আলাদা আলাদা সেশন পরিচালনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, কর্মপরিষদ সদস্য বুরহানুল ইসলাম,  আব্দুস সালাম প্রমুখ। শুরুতে দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর