রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হ*ত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

মো. আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মারুফ তালুকদার নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার গয়হাট্টা কোনাগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আকরামকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর মরদেহটি বাড়ির আঙিনায় রেখে অভিযুক্ত মারুফ বাড়ির একটি শয়নকক্ষে বিশ্রাম নিচ্ছিলেন বলে জানা গেছে। সন্ধ্যায় প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।

‎

‎খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

‎

‎উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আকরাম হত্যার ঘটনায় অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর