বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন অভয়নগরে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীকে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর…. সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে পানি নিষ্কাশনের স্থায়ী সুরাহার দাবি ব্যবসায়ী নুরুজ্জামানের, রাজনৈতিক ট্যাগ দিয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা স্মরণে সাংবাদিক আব্দুর রশিদ : পেশাগত নিষ্ঠা ও মানবিকতায় নিবেদিত এক মানুষ- এবিএম ফজলুর রহমান ঈশ্বরদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  আটঘরিয়ায় ত্বাহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:৩৯ অপরাহ্ন

“be a hand washing hero”  আলোকে নওগাঁর সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার ওপেন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে  সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি ওপেন প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), প্রচার সম্পাদক মোকছেদুল হক, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা, উপজেলা শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামাণিক, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আ. গাফফার, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আতাউর রহমান (সেলিম), মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জুয়েল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনের মূল তাৎপর্য হলো সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের মাঝে সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং রোগব্যাধি থেকে সুরক্ষা নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর