বাংলাদেশ বীমা শিল্পের অন্যতম প্রতিষ্ঠান এর পক্ষ থেকে পঞ্চগড়ের আটোয়ারীতে মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানিয়া পুখরী গ্রামে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর একটি টিম হাজির হয়ে মৃত দবিরুল ইসলামের স্ত্রী ও নমিনি মহসিনা বেগমের হাতে ১ লাখ ৬২ হাজার ৫৭৫ টাকার মৃত্যু দাবির চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন। যাহার বীমা পত্র নং- ১০০০০০১৪৩০৫১, মনোনীতকের নাম ও ব্যাংক হিসাব নং- মহসিনা বেগম, পূবালী ব্যাংক, আটোয়ারী শাখা, হিসাব নং- ৩৩৫০১০১০০৯৭৭৫, চেকের বিবরণ:- টাকা ১,৬২,৫৭৫/=, চেক নং- ৪৪৭২৫৩৬, তারিখ-১৫/১০/২০২৬। এ সময় উপস্থিত ছিলেন, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ,আটোয়ারী এজেন্সী অফিসের ইনচার্জ মোঃ আব্দুল্যাহেল বাকী, ব্রাঞ্চ ম্যানেজার মকসেদ আলী, বিপ্লব কুমার রায়, বের্জ মোহন বর্মন, ইউনিট ম্যানেজার তরিকুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী। মৃত দবিরুল ইসলামের সহকর্মী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সহকারী শিক্ষক জহির উদ্দীন, আজহারুল ইসলাম প্রমুখ। অফিস সূত্রে জানা যায়, আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানিয়াপুখরী গ্রামের দবিরুল ইসলাম পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ছিলেন। তিনি ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর আটোয়ারী অফিসের মাধ্যম স্ত্রী মহসিনা বেগমকে নমিনি মনোনীত করে আটটি কিস্তির মাধ্যমে ৮০ হাজার টাকা জমা প্রদান করেন। পরবর্তীতে অসুস্থতাজনিত কারণে গত ১৭ জুন ২০২৬ তারিখে মৃত্যুবরণ করলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই- বাছাই শেষে কোম্পানীর পক্ষ থেকে মহসিনা বেগমের নামে ১,৬২,৫৭৫/- টাকার মৃত্যু দাবির চেক ইস্যু করা হয়। চেক পেয়ে মহসিনা বেগম ও সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।