সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় সরকারি আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি আদেশ অমান্য করে খাস খতিয়ানের জায়গাতে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে গোলাম রব্বানীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামে। গোলাম রব্বানী ঐ গ্রামের মৃত আয়নুল হকের ছেলে ও পল্লী চিকিৎসক।

জানা গেছে, বেশ কিছু দিন ধরেই খাস খতিয়ানের জায়গাতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন গোলাম রব্বানী। এসময় এলাকাবাসী ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানালে গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার নির্মাণধীন কাজ বন্ধ করার জন্য নির্দেশ দেন। কিন্ত সেই আদেশ অমান্য করেই পাকা ঘর নির্মাণের কাজ চালাচ্ছেন গোলাম রব্বানী।এতে সরকারি আদেশ অমান্য করায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হচ্ছে ক্ষোভ।

পাটুল গ্রামের ইসমাইল হোসেন বলেন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের ম্যানেজ করে এখানে অনেকেই সরকারি খাস খতিয়ানের জায়গাতে ঘর নির্মাণ করেছেন। কিন্তু প্রশাসন কিছুই বলেনি। তাইতো তাদের দেখাদেখি এখন গোলাম রব্বানী ঘর তুলছেন।

এ বিষয়ে গোলাম রাব্বানী বলেন, এলাকাতে সবাই রাস্তার জায়গা দখল করে ঘর তুলেছে। তাই আমিও একটা ঘর দিচ্ছি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, আমি জানার পরেই দখল মুক্ত করতে প্রশাসনকে ঘর ভাঙ্গার  নির্দেশ দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর