বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

রামগড় ৪৩বিজিবির অভিযানে মাদক, চিনি ও চোরাচালান পণ্যসহ আটক-২

খাগড়াছড়ি প্রতিনিধি: 
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

গত আগস্ট মাসে খাগড়াছড়ির রামগড়ের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে মাসব্যাপী অভিযান চালিয়ে মাদক, চিনি ও চোরাচালান পণ্যসহ ২জনকে আটক করেছে রামগড় ৪৩ বিজিবি।যার আনুমানিক মূল্য প্রায় ঊনপঞ্চাশ লক্ষ টাকা।এসময় ২৯টি মামলা হয়েছে রামগড় জোনের আওতাধীন বিভিন্ন থানায়।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম এ তথ্য নিশ্চিত করেন।

রামগড় ৪৩ বিজিবি সূত্র জানায়,জব্দকৃত মাদক ও নেশা জাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে—৩৫২ বোতল ভারতীয় মদ,১৬কেজি গাজা,১৩টি গরু,১০হাজার ৪৩৩পিস ঔষুধ,২০৫কেজি চিনি,৪প্যাকেট ভারতীয় চা পাতা,১৭০ পিস গাগার্মেন্টস আইটেম কাপড়,২২৮ পিস থ্রি পিস,২৭ পিস লেহেঙ্গা,২পিস শেরওয়ানী,১৭০পিস পন্ডস পাউডার ও ৩৫৯.৭৮ ঘনফুট কাঠ।যার আনুমানিক মূল্য ৪৮লক্ষ৬০হাজার ১২২ টাকা।

৪৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে চোরাচালান-মাদক সহ যাবতীয় অপরাধ কর্মকান্ড রোধে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে যা আগামীতে আরো বাড়ানো হবে।তাছাড়া গত জুলাইয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রামগড় ৪৩ বিজিবি প্রায় ১কোটি টাকার ৩২০ পিস বিদেশী মোবাইল সেট সহ প্রায় ২ কোটি টাকার চোরাচালান জব্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর