মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

চাটমোহরে কৃষক লীগের বৃক্ষরোপন কর্মসূচি পালন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৬:১৯ অপরাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলা কৃষক লীগ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

সকালে চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই-এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন কৃষক লীগ পাবনা জেলা শাখার স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সুনীল কুমার সরকার। এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু খাঁ, সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক হারুনর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ হাই, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১০টি ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর