বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

পাবনার ফরিদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মাস্টার (৭৫) দীর্ঘদিন ক্যান্সার রোগের সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার (২৩ আগস্ট) সকাল ৯.৩০ সময়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে থানাপাড়া ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাযা শেষে থানাপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

তিনি আগের দিন মঙ্গলবার দুপুর ১.০৫ মিনিট সময়ে তার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, পাবনা-৩ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম মোর্শেদ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন, ফরিদপুর পৌর মেয়র খ. ম. কামরুজ্জামান মাজেদ, ফরিদপুর থানা অফিসার ইনর্চাজ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর