শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রুহিয়ায় ৬৪ পিছ ইয়াবা সহ গ্ৰেফতার ১

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৮:১৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬৪ পিচ ইয়াবা সহ ফরিদুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়,২১ আগষ্ট (সোমবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা’র নির্দেশনায় উপ-পরিদর্শক আবু হানিফ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে রুহিয়া থানাধীন ১নং রুহিয়া  ইউনিয়নের গিন্নিদেরী মহিলা কলেজ সংলগ্ন  মামুন রানার মুদি দোকানের সামনে ফরিদুল ইসলাম অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে ৬৪ পিছ ইয়াবা সহ ধরতে সক্ষম হই।

 গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম সেনিহারী (জমাদারপাড়া)মঞ্জুর ছেলে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃত আসামী ফরিদুল ইসলামকে  আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত ফরিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর