শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

রুহিয়ায় গাঁজা সহ ৩ মাদক কারবারি আটক

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৪ কেজি গাঁজা ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।
থানা সূত্রে জানাযায়,২২এপ্রিল(শনিবার)রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা’র নির্দেশনায় উপ-পরিদর্শক লুৎফর রহমান, মজনুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা নতুন বস্তি এলাকায় জুয়েল রানার বাড়িতে অভিযান চালায়। ৪ কেজি গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৫ হাজার ৫শত টাকা সহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-জুয়েল রানা(২৬)উত্তর বঠিনা নতুন বস্তি এলাকার আব্দুল কাদেরের ছেলে,
আনিছুর রহমান (২৫) আসাননগর চেয়ারম্যান পাড়ার তরিকুল ইসলামের ছেলে ও মুন্না(২১)উত্তর বঠিনা
নতুন বস্তি এলাকার রফিকুল ইসলামের ছেলে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
 তাদের বিরুদ্ধে রুহিয়া থানায় মাদক দ্রব  আইনে একটি মামলা করা হয়েছে যার মামলা নং ১০ তারিখ ২৩/০৪/২৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর