মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অসহায় ফাতেমার পাশে প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপ

কে,এম, আল আমিন:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপের উদ্যোগে আজ শনিবার দুপুরে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামের আকবার আলীর স্ত্রী ফাতেমাকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। দীর্ঘ কয়েক বছর হলো তার দুই পায়ের রগ ছোট ও চিকন হয়ে যাওয়ায় পায়ের উপর ভর করে চলাচল করতে পারে না।কিন্তু অভাবের সংসারে তার পক্ষে একটি হুইল চেয়ার কেনা সম্ভব হয় না।ফলে তার জীবনে নেমে আসে দূর্বিসহ যন্ত্রণা।

এমবস্থায় তাকে সহযোগিতায় এগিয়ে আসে *** প্রিয় সলঙ্গার গল্প *** অনলাইন ফেসবুক গ্রুপের বন্ধুরা।একজন প্রবাসী ও দেশী ফেসবুক বন্ধুদের অর্থ সংগ্রহ করে আজ শনিবার দুপুরে ফাতেমাকে তার বাড়িতে একটি হুইল চেয়ার ও কিছু নগদ অর্থ প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন, অত্র গ্রুপের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব দেলোয়ার হোসেন আকন্দ, উপদেষ্টা এস.এম.ফারুক হায়দার, উপদেষ্টা মোখলেছুর রহমান, চিফ এডমিন শাহ আলম, এডমিন শাহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
ফাতেমা হুইল চেয়ার ও নগদ টাকা পেয়ে খুশিতে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর