মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

টাংগাইলে নির্বাচনী কাজে বিএনপির হামলার প্রতিবাদে ১১ দলের সংবাদ সম্মেলন 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

টাংগাইল সদর (৫) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ এর সমর্থনে ১১ দলীয় জোটের যৌথ ঘোষণা এবং নির্বাচনী কাজে বিএনপির হামলার প্রতিবাদে  সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ১১ দলীয় জোটের  সদর আসন নির্বাচন কমিটির উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি ) সকাল ১১ টায় টাংগাইল প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যৌথ ঘোষণার পর সদর আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ টাংগাইল জেলার বিভিন্ন উপজেলায়  বিএনপি কর্তৃক জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর কাপুরুষোচিত হামলার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। বিশেষ করে গত ২৬ জানুয়ারি গোপালপুর উপজেলায় মহিলা জামায়াতের কর্মীদের উপর কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহবান জানান।  টাংগাইল সদর,গোপালপুর, ধনবাড়ি, ঘাটাইল ভূঞাপুর, কালিহাতীসহ প্রতিটি উপজেলায় বিএনপির পদধারী নেতাদের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট অভিযোগ করেন। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আহসান হাবীব মাসুদ বলেন, প্রত্যেক উপজেলায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে, মামলাও করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন প্রতিকার পাওয়া যায়নি। আহসান হাবীব মাসুদ আরও বলেন, এভাবে নির্বাচনী কাজে বাধা প্রদান করলে লেভেল প্লেয়িং ফিল্ড তো আর থাকলো না। ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ১১ দলীয় জোট কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে। প্রশাসন যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ১১ দলীয় জোট বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। ৫ আগস্টের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে ; সুতরাং আর কেউ ফ্যাসিবাদের আমদানি করতে চাইলে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে আরও  উপস্থিত ছিলেন জামায়াতের জেলা  সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম,এনসিপির জেলা আহবায়ক এডভোকেট কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মাও. আব্দুর রহিম, সেক্রেটারি  মাও. কামরুল হাসান,খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মুফতি আব্দুর রহমান মাদানি, সেক্রেটারি মাও. শহীদুল ইসলাম, এবি পার্টির জেলা সমন্বয়ক এডভোকেট আলাউদ্দিন খালিদ,বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাও. জায়েদ হাবিব,  শহর জামায়াতের  আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর সভাপতি মাও. ওলিউল্লাহ, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক জেলা সভাপতি মাজহারুল ইসলাম,ছাত্রশিবির,  ছাত্রমজলিশ,ছাত্রশক্তিসহ অন্যান্য দলের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর