রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশ উপজেলায় হলুদ আর সবুজে ছেয়ে গেছে আম গাছ

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমাণ প্রতিনি:
আপডেট সময়: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ১০:৪০ পূর্বাহ্ন

কবির ভাষায় বলতে হয়, ফাগুনে বিকাশিত কাঞ্চন ফুল ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার সারিসারি আম গাছের বাগানগুলো হলুদ আর সবুজের মহামিলনে ভোরে উঠেছে। মুকুলে ছেয়ে গেছে প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা সু-ঘ্রাণ। ভরা ফাল্গুনে এখন আমের মুকুলে ছেয়ে গেছে সব আম গাছ। আমের বনের ঘ্রাণে মাতাল সবাই। বাতাসে মিশে সৃষ্টি করেছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে। পাশা-পাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন তাড়াশ উপজেলার বাগান মালিকরা।
মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলোতে। এর মধ্যে আম রুপালি, গোপালভোগ, ফজলি, অন্যতম। গাছের পুরো মুকুল ফুটতে আরও কয়েকদিন লাগবে বলে জানান বাগান মালিক রাব্বানী। তাড়াশ উপজেলার একজন বাগান মালিক বলেন, বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। আমি প্রতিদিন বিভিন্ন আম বাগানগুলো পরিদর্শন করছি। এখনও কোনো বাগানে সমস্যা দেখা যায়নি। তারপরেও চাষিদের হপার বা ফুদকী পোকা যারা মুকুলের ক্ষতি করে। এ পোকা দমনে বালাইনাশক ¯েপ্র করছে। সেই সাথে সালফার জাতীয় ছত্রাক নাশক স্প্রে করছে।
কারন শুরু থেকে মুকুলের পরিচর্চা করতে পারলে এবার আমের ফলন বাম্পার হবে। হপার পোকা মুকুলের রস চুষে এ জন্য মুকুল সবুজ থাকা অবস্থায় সাইপার মেথ্রিন গ্র“পের কীটনাশক রিপকর্ড/ফাইটার স্প্রে করে থাকে তারা।এবং পচনের মেনকোজেবও মেটালক্সিল গ্র“পের ছত্রাক নাশক রিডোমিল গোল্ড ও ইন্ড্রফিল স্প্রে করে তারা। আমের বাম্পার বাম্পার ফলনের আশায় পরিচর্ষায় প্রায় ব্যস্ত তাড়াশের আম চাষিরা ।
এ বিষয়ে তাড়াশ উপজেলার কৃষি কর্মকর্তা জানান, আমের বাম্পার ফলনের জন্য সব রকম তথ্য দিয়ে কৃষকদের সহযোগিতা করছেন তাড়াশ উপজেলার কৃষি অফিস।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর