মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে প্রতিবন্ধীকে হত্যা, দুলাভাই আটক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুরে জমিজমা সংক্রান্ত জেরে জামাত আলী (৫৫) নামের এক প্রতিবন্ধী ব্যক্তিকে হত্যার অভিযোগে তার দুলাভাই লছিমুদ্দিন জাদুকে (৬৫) আটক করেছে থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-পাথুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের মা জামেনা বেগম জানান, বসতভিটা নিয়ে স্বামীর মৃত্যুর পর থেকে স্বতীনের বড় জামাই লছিমুদ্দিনের সাথে পূর্ব বিরোধ ছিলো তাদের। লছিমুদ্দিন বিয়ের পর থেকেই ঘর জামাই থাকে। তার পৈত্রিক বাড়ি বগুড়া জেলার গাবতলী এলাকায়। বসতভিটা দখল করার জন্য লছিমুদ্দিন বিভিন্ন সময় তার ছেলে জামাত আলীকে হুমকি দিতো। ছেলে জামাত আলী দশ বছর যাবৎ প্যারালাইজড ও হৃদরোগে আক্রান্ত ছিলো।

তিনি জানান, বুধবার সকালে কৌশলে জামাত আলীর ঘরে প্রবেশ করে বুকের ওপর উঠে কিল ঘুষি মারতে থাকে লছিমুদ্দিন। এসময় তার মেয়ে লিপি খাতুন (৪২) ও ছেলে লাম হোসেন (২৩) তাকে সহযোগিতা করেন। জামাত আলীর ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গিয়ে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। তিনি তার ছেলে হত্যার সাথে জড়িত সকলের ফাঁসির দাবি জানিয়েছেন।’

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মোঃ উজ্জল হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুলাভাই লছিমুদ্দিনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর