সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাসাইলে অনার্স ফাউন্ডেশনের উদ্যােগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার-ক্রেস্ট ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে অনার্স ফাউন্ডেশনের উদ্যােগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার-ক্রেস্ট ও অসচ্ছলদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪০জন কৃতি শিক্ষার্থীর মাঝে ব্যাগ প্রদান, ১৫০ জনের মাঝে ডায়েরি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৪ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট বিতরণ, অসচ্ছল ২জন ব্যক্তির মাঝে নগদ ১৫ হাজার টাকা বিতরণ, ফাউন্ডেশনের এক সদস্য মৃত্যুবরণ করায় তার পরিবারকে ১ লাখ ২০ হাজার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির গ্রামসরকার বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম রতন।
অনুষ্ঠানে অনার্স ফাউন্ডেশনের সভাপতি রবিউল আওয়াল উজ্জলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক,  সমাজসেবক আবু সাইদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান চঞ্চল, সোনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম শামীম, সংগঠনের সদস্য জুয়েল মিয়া, শাহজাহান সিরাজ শাহীন, নিজাম উদ্দিন, রিপন মোল্লা, টিটু মিয়া, আলমাজ তালুকদার, সোহেল মিয়া, জাহাঙ্গীর হোসেন, লিমন মিয়া, নাজমুল তালুকদার, কদ্দুছ মিয়া, মানিক সিকদারসহ অন্যরা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অনার্স ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মান্নান মিয়া।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর