মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

সুজন কুমার শীল, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

৫ দিন ধরে নিখোঁজ নাটোরের বড়াইগ্রামে এক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। পরিবারের অভিযোগ, ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে অপহরণ করে নিয়ে গেছে উপজেলার লক্ষীকোল (রাজ্জাকমোড়) আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল হোসেন (১৯)। এ ব্যাপারে বড়াইগ্রাম মামলা করেছেন নিখোঁজ স্কুলছাত্রীর মা।
বড়াইগ্রাম থানা পুলিশ বলছে, স্কুল শিক্ষার্থীকে উদ্ধারের সর্বাত্তক চেষ্টা চলছে। কিন্তু ঘটনার পাঁচ দিনেও উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন ওই কিশোরীর পরিবারের সদস্যরা।
ওই কিশোরীর মা বলেন, অনেকদিন যাবত স্কুলে যাওয়া আসার পথে রাসেল হোসেন আমার মেয়েকে প্রেম নিবেদন করত। বিষয়টি রাসেলের পরিবারকে একাধিক বার জানানো হয়েছে। ১৩ই মে সকালে সে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকালে বাড়ি ফিরে না আসায় আমরা তার খোঁজ করতে থাকি। তার স্কুলে গিয়ে জানতে পারি যে সে স্কুলে আসে নাই।
তিনি আরো বলেন, সন্ধার দিকে আমার মেয়ে একটি নাম্বার থেকে ফোন করে। আমাদের বলে রাসেল আমাকে তুলে নিয়ে আসছে। এই কথা বলার সময়ই রাসেল ফোন কেরে নিয়ে বন্ধ করে দিয়েছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) সরল মরমু বলেন, নিখোঁজ কিশোরীকে উদ্ধারের জোর চেষ্টা চালিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর