মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) বেলা ১১টায় সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদে সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের আয়োজনে ২০২৪ ইং সনে সিংড়া উপজেলা থেকে হজ্ব গমন ইচ্ছুক হাজী সাহেবদের সাথে মতবিনিময় ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মহসিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এড. হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত। এতে দোয়া পরিচালনা করেন সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলী আকবর।

প্রসঙ্গত, এ বছর সিংড়া উপজেলা থেকে ২২৫জন পবিত্র হজ্বব্রত পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর