মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় অবৈধ বাধ অপসারণ করলেন উপজেলা প্রশাসন, তিনজনের বিরুদ্ধে মামলা

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় গদাই নদীতে দেয়া অবৈধ বাধ অপসারণ করেছেন উপজেলা প্রশাসন। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার নলবাতা এলাকায় এ বাধ অপসারণে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। নদীতে অবৈধ বাধ দেওয়ায় সাবেক আ.লীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন।
জানা যায়, উপজেলার নলবাতা এলাকায় পুকুর কেটে মাটির ব্যবসা করার জন্য রাস্তা নির্মাণের উদ্দেশ্যে গদাই নদীতে অবৈধ বাধ দেয় প্রভাবশালীরা। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন তাদেরকে নোটিশ দেয়। তাতেও কাজ না হওয়ায় উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি মো. নওফেল উদ্দিন চৌধুরীসহ ৩ জনের বিরুদ্ধে গত ১৯ এপ্রিল সিংড়া থানায় মামলা করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. রেজাউল করিম। মামলার অন্য বিবাদীরা হলেন উপজেলার আতাইকুলা গ্রামের মো. ইসলামের ছেলে মো. মেহেদী (৪০) ও সাজুরিয়া গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. মামুন (৩৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, এই নদীর পানি দিয়ে প্রায় হাজার বিঘা জমির ফসল উৎপাদন হয়। বিবাদীরা নদীরতে বাধ দিয়ে মাটি বহনের জন্য রাস্তা করছিল। এই বাধের জন্য পুরো নদী বন্ধ হয়ে গিয়েছিল। আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি। আমরা জনস্বার্থে বাধটি অপসারণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতি.দা. বোরহান উদ্দিন মিঠু, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. রেজাউল করিম, হাতিয়ান্দহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা রিয়াজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর