মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক গার্মেন্টস কর্মীর মৃত্যু, আটক-১ 

জামিল হায়দার জনি, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (০৬ এপ্রিল) ভোর আনুমানিক ৫ টায় উপজেলার পশ্চিম সোনাপাতিল জনৈক মামুন হোসেন এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর একটি ব্যাটারি চালিত ভ্যান ও কালো কালার হাইস গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এই সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে।

 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, জিয়াউর রহমান তিনি উপজেলার হলুদঘর পশ্চিম পাড়া রহমতুল্লাহার ছেলে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন ঈদের ছুটিতে বাড়িতে আসছিলেন। ঢাকা থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন যোগে মাধনগর রেল-স্টেশনে নামেন এরপর ভ্যান যোগে তাহার নিজ বাড়িতে আসার পথে ঘটনাস্থল পশ্চিম সোনাপাতিল মামুন হোসেনের বাড়ির সামনে একটি কালো রঙের হাইস গাড়ী যাহার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-চ ১৫-৩৬১৩ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।

 

ভিকটিমের জিয়াউর রহমান (৪৭) এর মৃতদেহ ও দুর্ঘটনায় কবলিত কালো রঙের হাইস গাড়ী ও ব্যাটারি চালিত ভ্যান এবং হাইস গাড়ীর ড্রাইভার নুর মোহাম্মদ(২৭), পিতা-আলী মোহাম্মদ, সাং- সাইতলা, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা নলডাঙ্গা থানায় আটক রয়েছে।  ভ্যানচালক মোঃ জামিল(৩০), পিতা-মৃত হারুন, সাং-ডাকা, থানা- আত্রাই, জেলা- নওগাঁ তার ডান পায়ে সামান্য আঘাত পায়, সে নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

 

নলডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি)  মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর