মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শিক্ষা সফরের যাত্রীবাহী বাসের ধাক্কায় নাটোরে সাইকেল আরোহীর মৃত্যু

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষাসফরের যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ আরজেদ প্রামানিক(৫৫)। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের জামনগর মোল্লাপাড়া এলাকার মৃত শুকুর প্রামানিকের ছেলে।পেশায় তিনি গাছ কাটা শ্রমিক।
রবিবার (০৩ মার্চ) সকাল সাড়ে ০৮ ঘটিকায় দিকে ওই ইউনিয়নের ফুলতলা মোড় এলাকার পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কেজি স্কুলের শিক্ষার্থীরা রাজশাহীর বাগমারা থানার তাহেরপুর এলাকা থেকে আফফান-আলভি নামের  বাসযোগে নাটোরের লালপুর গ্রীনভ্যালী পার্কে  যাচ্ছিল। আপরদিকে নিহত শ্রমিক সাইকেলযোগে গাছ কাটার উদ্দেশ্যে মইলভাগ এলাকায় যাচ্ছিলেন। হঠাৎ বাসটি ওই সাইকেল আরোহী কে ধাক্কা দিলে তিনি পাকা সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে পুঠিয়া
 হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। এ ঘটনায় বাসের চালক এবং হেল্পার ঘটনাস্থল থেকে পালিয়ে যান তবে বাসটিকে স্থানীয়রা আটকে রেখে পুলিশে খবর দেন। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় দুর্ঘটনা জনিত একটি মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর