সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

ঠাকুরগাওয়ের সাংবাদিক মকবুল হোসেনের দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ৫:০৮ অপরাহ্ন

মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও  জেলার রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।শুক্রবার সকাল ১০ টায়  দুর্যোগপূর্ন পরিবেশের কারণে রুহিয়া ছালেহীয়া মাদরাসা সংলগ্ন নির্মানাধীন মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,রুহিয়া থানা বিএনপির সভাপতি মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক,রুহিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মোস্তফা,রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারন  সম্পাদক বদরুর ইসলাম বিপ্লব প্রমুখ।
তিনি বৃহস্পতিবার বেলা দেড়টায়  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  নিজ বাড়িতে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।তিনি দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও  ডায়বেটিকস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও ২ মেয়ে  রেখে গেছেন।
প্রয়াত মকবুল হোসেন দীর্ঘ ৩০ বছর যাবত সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন।তিনি দৈনিক জনতা,দৈনিক জনমত,লোকায়ন  সহ বিভিন্ন পত্রিকায়  সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর