বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

আসন্ন নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি পদপ্রার্থী মাহফুজুর রহমান

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ

আসন্ন নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান(বানিজ)। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহলে ব্যাপক আলোচনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

 

দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসন, পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষকদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মো. মাহফুজুর রহমান(বানিজ)। তিনি সততা, দক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

সভাপতি প্রার্থী মো. মাহফুজুর রহমান (বানিজ)তাঁর বক্তব্যে বলেন, নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতিকে একটি কার্যকর, শক্তিশালী ও শিক্ষাবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নে সমিতিকে সক্রিয় ও জবাবদিহিমূলক ভূমিকা রাখতে হবে। আমি নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যের ভিত্তিতে কাজ করবো।

 

তিনি আরও বলেন,শিক্ষকদের সম্মান ও অধিকার রক্ষায় সমিতিকে হতে হবে সাহসী ও দায়িত্বশীল। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, তবে নাগরপুরের শিক্ষা ব্যবস্থা আরও এগিয়ে যাবে।

 

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা জানান, একজন অভিজ্ঞ ও যোগ্য শিক্ষাবিদ হিসেবে মো. মাহফুজুর রহমান(বানিজ)এর নেতৃত্বে সমিতি নতুন গতি পাবে বলে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর