পাবনার ঈশ্বরদীতে সুনামধন্য সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতা আধ্যাতিকতা ও সেবা প্রতিষ্ঠান জংশন ডিডিপি গুরুআশ্রমের নিয়মিত আয়োজন কবি কন্ঠে কবিতা পাঠ ৩৫৭ পর্ব এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জংশন ডিডিপি গুরুআশ্রমের চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার সংগঠক, সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজার সভাপতিত্বে শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন অক্সফোর্ড একাডেমি ও অক্সফোর্ড চাইল্ড একাডেমির পরিচালক আবুল কালাম আজাদ সাঈদ, বাংলাদেশ তরিকত পার্টি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিশ্ব আশে-কান মঞ্জিল নূর নবী মওলাপুর দরবার শরীফের পীর সাহেব কবি শাহ সূফী হাফিজুর রহমান হাফিজ, আবুল কাসেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওস্তাদ রেজাউর রহমান পাপ্পু, এলটি বাংলাদেশ এর পরিচালক জহুরুল ইসলাম জয়, সতেজ পল্লি উন্নয়ন সংস্থার সভাপতি রুবেল হোসেন, মায়ের পরশ স্বাস্থ্যসেবা কেন্দ্রের এডমিন মোছাঃ শিউলি আক্তার, আকাতুল্লাহ মনি দরবার শরীফের প্রধান খাদেম ডাঃ আব্দুর রহমান ইউনুস, কৈকুন্ডা চিশতিয়া কাদেরিয়া দরবার শরীফের প্রধান খাদেম পাগল রিপন ভান্ডারী প্রমুখ। কবিতা পাঠ করেন কবি এস এম রাজা, কবি হাফিজুর রহমান, কবি শুকুর আব্দুল্লাহ আল মাহমুদ টুটুল, কবি ওয়াসিম আকরাম টগর, কবি আরিফুল ইসলাম, হাক্কি মাহমুল হক, কবি মন্তাজ আলী, কবি মুনমুন আক্তার, কবি সুবল কুমার পাল, কবি শিউলি আক্তার, কবি নাজনীন আকতার তুলনা, কবি রবিউল ইসলাম রিয়াজুল। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা সাদমান আল কাদরী।