সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতিতে ডিজিটাল সেবাকেন্দ্র উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৪:৪৯ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী- মুজিব বর্ষ উপলক্ষে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতিতে ডিজিটাল সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রবিবার রাতে সমিতি কাযার্লয় ডিজিটাল সেবাকেন্দ্র উদ্বোধন করেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো: শাহ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি মো: লিয়াকত আলী তালুকদার ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর কাউন্সিলর তরুন কুমার কর্মকার।
টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। বক্তব্য রাখেন সাবেক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও সহসভাপতি শ্যামল চন্দ্র সরকার।
এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জলিল, কোষাধ্যক্ষ তরুন সরকার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক রতন আচার্য, সিনিয়র সদস্য আজমীর হোসেন তালুকদার, সদস্য মানিক আচার্য্য সহ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর