সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সলঙ্গায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গার মালতিনগর গ্রামে দুর্বৃত্ত কর্তৃক পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় দশ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
জানা যায়,সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মৎস্য চাষী ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। গত রবিবার সন্ধ্যায় তিনি পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি চলে যান। গভীর রাতে দুর্বৃত্তরা তার পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করে। আজ সোমবার (২৪ জুলাই) সকালে পুকুরে গিয়ে দেখতে পান, অধিকাংশ মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মরে গেছে। পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল হক বলেন, অভিযোগ পেলে  তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর