সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পিবিআই পরিচয়ে প্রতারণা আটক-৬

মোঃ সৌরভ হোসাইন, নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে পিবিআই পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে এক প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ পিবিআই এর পুলিশ সুপার রেজাউল করিম।

পিবিআই এর পুলিশ সুপার রেজাউল করিম প্রেস নোটে বলেন, সিরাজগঞ্জে সদর উপজেলার খোড়ারগাঁতী গ্রামে কৃষক আমজাদ শেখের রাড়িতে চলতি বছরের জানুয়ারী মাসের ২ তারিখে রাত ২ টার দিকে মুখে মাফলার পেচিয়ে ৬ জন লোক বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা পিবিআই পুলিশের পরিচয় দিয়ে আমজাদ শেখ মাদক ব্যবসায়ী উল্লেখ করে ভয় ভিতি দেখিয়ে নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এরপর আবারো একই ভাবে তার কাছ থেকে আরো ১০ হাজার টাকা ও ১০ আনা সোনা নিয়ে যায়। এ সময় তারা বাদীর ছোট ভাই ও বড় ভাই আক্তার শেখ এর স্ত্রী বাঁধা দিলে তারা পিবিআই পুলিশের ঠিকানা ও সরকারী মনোগ্রাম খাম ও তাদের দুই জন এস আই পরিচয় দিয়ে আসেন।

পরে এ ঘটনায় কৃষক আমজাদ শেখ সিরাজগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ সময় পিবিআই পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করে। এরই এক পর্যায়ে গত ৫ জুলাই তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ৬ জনে আটক করে পিবিআই। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেন আসামিরা। পরে আদালতে স্বীকারোক্তি দিয়ে জবানবন্দী দেয়। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, পিবিআইয়ের প্যাড ও একটি ট্যাব উদ্ধার করে পিবিআই।

আসামিরা হলেন, সাহেদ নগর বেপারীপাড়ার আব্দুল মজিদের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৯), টুকরা ছোনগাছার মফিজ উদ্দিনের ছেলে ইব্রাহীম মোন্নাফ (২৫), ছোনগাছা দক্ষিণের লুৎফর চৌধুরীর ছেলে ইকবাল চৌধুরী বাবু, চিলগাছার মোজাহার আলীর ছেলেসাগর আলী শহিদুল (৪০), চিলগাছার নুরুল ইসলামের ছেলে বাবু মিয়া (৩২) ও দত্তবাড়ী এলাকার রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন(৩৭)। সকলেই সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তবে এ প্রতারনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলমান আছে বলে জানায় পিবিআই পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর