রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

পোনাবালিয়া ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য ওয়ারেচকে দল থেকে বহিস্কার

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য ও সাবেক সদর উপজেলা বিএনপির সভাপতি ওয়ারেচ আলী খানকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ২২ জুন তারিখের এক চিঠিতে এই বহিস্কারের কথা জানানো হয়। ওয়ারেচ আলী খান বরাবরে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১৭ জুলাই ঝালকাঠি সদর উপজেলার ৭নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের প্রহসনের নির্বাচন। ঐ নির্বাচনে আপনি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্ত উপক্ষো করে এই নির্বাচনে অংশ গ্রহন করার জন্য আপনাকে গত ২০ জুন তারিখ কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিয়ে গুরুতর অসদাচরণ করেছেন। নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার না করে গত ১৫ বছর ধরে চলমান গণতান্ত্রিক আন্দোলনে অত্যাচারি শাসক গোষ্ঠী দ¦ারা যারা গুম, খুন ও পৈশাচিক নিপিড়নের শিকার হয়েছেন তাদের পরিবারসহ গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। দলীয় সিদ্ধান্ত ও নিদর্শেনাকে এহেন অবজ্ঞা ও ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠন তন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে আজীবনের জন্য বহিস্কার করা হলো।

এ ব্যাপারে ওয়ারেচ আলী খানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো আমাকে বহিস্কারের কোন চিঠি পাইনি। তবে ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থানীয় ভাবে অনুষ্ঠিত হওয়ায় এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আওতায় পরেনা। তাই এই নির্বাচনে প্রার্থী হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর