অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন চৌহালী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ একে একে বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চৌহালী শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ মাঠে একত্র হন। পরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..আমি কি ভুলিতে পারি’ গানের সুরের মধ্যে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ৫২র ভাষা আন্দোলনে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা বিএনপিসহ একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে চৌহালী পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি মো, হাসিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোন্নাফ আলী, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা, মো,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো, রিয়াজ হোসেন, মাধ্যমিক শিক্ষা একাডেমিক মো,খালিদ মাহমুদ,এস আই মেহেদী হাসান, পরিসংখ্যান অফিসার মোঃ সোহেল রানা, তথ্য আপা তামান্না হকসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। এছাড়াও ভাষা সৈনিক আঃ মতিন এর জন্মভুমি উমারপুর ইউনিয়নে শৈলজানা চরে শৈলজানা নিম্ন মাধ্যমিকের প্রধান শিক্ষক মো, মাসুদ এর নেতৃত্বে নতুন শহিদ মিনারে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটি পালন করেন এলাকার ছাত্র, শিক্ষক, অভিভাবক ও
এলাকাবাসী।