শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

চাটমোহরের ঐতিহ্যবাহী শাহী মসজিদযা ১৬শ শতাব্দীর মুঘল আমলের এক অমূল্য নিদর্শন

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ

ব্যবহারে জরাজীর্ণ ও ক্ষয়িষ্ণু হয়ে পড়া পুরোনো প্রবেশদ্বার (গেইট) অপসারণ করে উপজেলা প্রশাসন স্থাপন করেছে একটি দৃষ্টিনন্দন, নান্দনিক নতুন গেইট
এই উদ্যোগের পুরোটাই সম্পন্ন হয়েছে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সরাসরি তত্ত্বাবধান ও ব্যক্তিগত উদ্যোগে। ঐতিহাসিক মসজিদের মর্যাদা ও প্রাচীনত্ব অক্ষুণ্ণ রেখে আধুনিক সৌন্দর্যের ছোঁয়া যুক্ত করে নির্মিত এই নতুন প্রবেশদ্বার ইতিমধ্যেই স্থানীয় মুসল্লি, এলাকাবাসী ও দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছে।
স্থানীয়দের মতে, এটি শুধু মসজিদের সৌন্দর্যই বাড়ায়নি, বরং ঐতিহ্য সংরক্ষণ ও সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকে প্রশাসনের এই প্রশংসনীয় পদক্ষেপকে স্বাগত জানিয়ে সাধুবাদ জানিয়েছেন এবং আশা করছেন—ভবিষ্যতেও শাহী মসজিদের উন্নয়ন ও সংরক্ষণের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
এই ঐতিহাসিক মসজিদের কিছু চিত্র (প্রবেশদ্বার সহ) এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার—ঐতিহ্যকে ভালোবাসা ও আধুনিকতার মেলবন্ধনের চমৎকার উদাহরণ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর