শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

নাগরপুরে অসচ্ছলদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত 

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: 
আপডেট সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে পবিত্র রমজান উপলক্ষে অসচ্ছল রোগী ও দরিদ্র নাগরিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকালে নাগরপুর বাজারের মেইন রোডস্থ প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ডা. এম. এ. মান্নান।এসময় তিনি বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। সেই দায়িত্ববোধ থেকেই প্রতিবছরের মতো এবারও অসচ্ছল রোগী ও নাগরিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ইফতার বিতরণ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র দীর্ঘদিন ধরে নাগরপুর এলাকায় স্বল্প খরচে চিকিৎসাসেবা প্রদান ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর