জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা পর্যায়ে) ক্যাটাগরিতে `মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা’ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। প্রতিষ্ঠানটির গৌরবের স্বীকৃতিস্বরূপ এ সনদপত্র প্রদান করা হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন উপজেলার হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম ও উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর যৌথ স্বাক্ষরিত সনদপত্র প্রদান করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে। পুরস্কার ও স্বাক্ষরিত সনদপত্র গ্রহণ করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির।
উক্ত পুরস্কার ও সনদপত্র পেয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ শিক্ষকগণ জানান, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার শুকরিয়া আদায় করছি! জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা পর্যায়ে) ক্যাটাগরিতে `মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা’কে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ায়।
উল্লেখ্য: মাদ্রাসাটি ১৮০২ ঈসায়ী সনে পাকুন্দিয়া পৌরসভার মঙ্গলবাড়িয়া গ্রামে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে অদ্যাবধি পর্যন্ত পাঠদান করে আসছে। প্রতি বছরের বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতিত্বের সহিত উন্নীত হচ্ছে। অত্র প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ করে অনেকেই সরকারি আধা-সরকারি ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িয়ে রয়েছে। উপজেলার মধ্যে মাদ্রাসাটির একটি সুনাম রয়েছে।