রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

খাগড়াছড়ি জেলার রামগড়ের প্রত্যন্ত বিভিন্ন এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীদের মদদে বহিরাগত পাহাড়ীরা বাঙ্গালীদের রেকর্ডীয়ভুমি বেদখল,বাগান বাগিচা কেটে ঘরবাড়ী নির্মানের প্রতিবাদে মানবন্ধন

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২১ জুন, ২০২৩, ৪:৪২ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার রামগড়ের প্রত্যন্ত থানাচন্দ্রপাড়া,সোনাই আগা,বাটনা শিবিরসহ বিভিন্ন এলাকায়  ইউপিডিএফ সন্ত্রাসীদেরমদদে বহিরাগত পাহাড়ীরা বাঙ্গালীদের রেকর্ডীয় ভুমি বেদখল,বাগান বাগিচা কেটে ঘরবাড়ী নির্মানের প্রতিবাদে মানবন্ধন করেছেবাটনা শিবির ভুমি রক্ষা কমিটি। আজ বুধবার সকাল ১১টায় রামগড় বাজারের হাই প্লাজা এলাকায় এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধনকর্মসুচীতে  ক্ষতিগ্রস্থ এলাকার নারী পুরুষরা অংশ গ্রহন করেন।

বাটনা শিবির ভুমি রক্ষা কমিটির সভাপতি মো: ইউনুচ এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদকআব্দুল ওয়াদুদ মোল্লা, রামগড় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুল বশর,  ক্ষতিগ্রস্থ ভুমির মালিক আমিনুল হকসওদাগর, মো: হানিফ ,মুজিবুল হক বক্তব্য রাখেন। মানববন্ধন থেকে ৬ দাফা দাবী জানানো হয়।

দাবীগুলোর মধ্যে রয়েছে যৌথবাহিনীর চিরুনী অভিযান পরিচালনা করে অবৈধঅস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার,বাঙ্গালীদের বেদখলকৃত রেকর্ডীয় ভুমি উদ্ধার, নিরাপত্তা নিশ্চিত করাসহ গুচ্ছগ্রামবাসীদেরস্ব স্ব ভুমিতে পুনর্বাসন নিশ্চিত করা।

উল্লেখ্য যে, ইউপিডিএফ সন্ত্রাসীদের মদদে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে নিরীহ পাহাড়ীদের মাবনঢালহিসেবে ব্যবহার করে বাঙ্গালীদের রেকর্ডীয় ভুমি জোরপুর্বক দখল করে বসতবাড়ী তৈরী করে দিয়ে দখল করে নিচ্ছে এবং  ঐএলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাঙ্গালীদের যেতে বাঁধা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর