রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

সাবেক ভিপি-পিএইচডি হোল্ডাররা প্রতারণার রাজনীতি করছে : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১১:৩৯ অপরাহ্ণ

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ধর্মব্যবসায়ী-দুর্নীতিবাজ-উত্তরসূরীদের পাশাপাশি সাবেক ভিপি-পিএইচডি হোল্ডাররা প্রতারণার রাজনীতি করছে। এদের রাজনীতির নামে প্রতারণা পরিষদকে ‘না’ বলার সময় এসেছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবির পতাকাতলে সমবেত হোন, নিঃস্বার্থভাবে বাংলাদেশকে ভালোবেসে ঐক্যবদ্ধ থাকুন।

২০ জুন বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী দেশের রাজনৈতিক প্লাটফর্মগুলোর সমালোচনা করে বলেন, নিবন্ধিত ৩৯ টি রাজনৈতিক প্লাটফর্মের মধ্যে এমন রাজনৈতিক প্লাটফর্মও নিবন্ধিত হয়েছে, যারা গত ৪ বছরে রাজনৈতিক কোন কর্মসূচিই তারা করতে পারেনি, কেবল বঙ্গ ও গণভনের দাওয়াত খেতে গিয়েছে।

নতুনধারা বাংলাদেশ এনডিবি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক কালাম মোহাম্মদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা জাহানারা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির, আলেয়া বেগম প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর