রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

নওয়াপাড়ায় আই এফ আই সি ব্যাংকে মধুমাস ফল উৎসব পালন

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১১:২৩ অপরাহ্ণ

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় আই এফ আই সি ব্যাংকে মধুমাস ফল উৎসব পালন করা হয়েছে। আই এফ আই সি ব্যাংক নওয়াপাড়া শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার (২০ জুন) সকালে নওয়াপাড়া বাজারের এল বি টাওয়ারে শাখায় লোকজ সংস্কৃতির আলোকে মধুমাস ফল উৎসব পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ফল উৎসবের উদ্বোধন করেন, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মুকিত সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে এ ধরনের মধুমাসে ফল উৎসবের আয়োজন খুবই প্রয়োজন। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী নাজমুল হক খোকন, রোমান জুটমিলের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, পল্লী বিদ্যুৎ ডিজিএম আব্দুল্লাহ আল মামুন। ব্যাংকের ম্যানেজার মোহাম্মাদ মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় উৎসবে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ফাইসাল রশিদ, আব্দুল লতিফ, খায়রুল বাশার, ইকবাল হোসেন। ব্যাংক কর্মকর্তা মো. রবিউল ইসলাম, মো. মেজবাহুল কবীর তপু, শান্তা ইসলাম, কমলেশ বিশ্বাস, সাংবাদিক এম এম অলাউদ্দিন, রবিউল ইসলাম, জাকির হোসেন হৃদয়, জসীমউদ্দিন বাচ্চু, ডি আর আনিস, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর