রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

সাগর-রুণি হত্যার বিচার হলে নাদিমকে হারাতে হতো না : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৮ জুন, ২০২৩, ১১:৪৭ অপরাহ্ণ

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাগর-রুণি হত্যার বিচার হলে নাদিমকে হারাতে হতো না, প্রাণ যেতো না মোজাক্কিরের মত সংবাদযোদ্ধারও। ‘স্বাধীনতার ৫২ বছরে ১০৪ সংবাদযোদ্ধাকে খুনের বিচার চাই’ শীর্ষক পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ১৮ জুন সকালে পুরানা পল্টনে অনুষ্ঠিত পথ সভায় মোমিন মেহেদী আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত প্রতি বছর গড়ে ২ জন করে সংবাদযোদ্ধা নিহত হয়েছেন। আর গত ২৫ বছরে প্রতিদিন গড়ে ২ জন সাংবাদিক হামলা এবং ১ জন হয়রানীমূলক মিথ্যে মামলার শিকার হয়েছেন সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশ-প্রশাসনের কর্তা ব্যক্তিদের পৃষ্টপোষকতায়।

প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির প্রমুখ বক্তব্য রাখেন।  এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারার সহযোগি সংগঠন ‘জাতীয় তথ্যধারা’ আগামী মাসে সারাদেশে সংবাদযোদ্ধাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা এবং নির্মম হামলার মাসিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রদান শুরু করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর