রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

রামগড়ে বন ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে বন ব্যবস্হাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ,  বনবাসীরজীবন মান উন্নয়ন ও ইকোসিস্টেম উন্নয়নে উদ্বুদ্ধকরণ  বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ই জুন) সকাল সাড়ে ১০টার সময় রামগড় পৌরসভার সদুকার্বারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বনবিভাগ রামগড় রেঞ্জ এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় রামগড় রেঞ্জ কর্মকর্তা মো: রোকনুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা মোঃহুমায়ুন কবির। রামগড় রেঞ্জের ফরেষ্টার আমজাদ হোসেন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী বিভাগীয় বনকর্মকর্তা  মোঃ মোজাম্মেল, রামগড় কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: মোস্তফা, সদুকার্বারীপাড়া সরকারী প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইন উদ্দিন সহ প্রমুখ।

সভার অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক করিম শাহ, মাসুদ রানা সহ স্থানীয় কাঠ ব্যবসায়ীরা। সভায় বক্তারা বলেন, বনজ সম্পদ রক্ষায় বন ব্যবস্থাপনা অব্যাহত রাখতে হবে। এ জন্য টহল দলের সুবিধা সহ জনসচেতনতায়আরো উদ্যোগ নিতে হবে। বন ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক সভা, প্রশিক্ষণ প্রদান ও বনায়নে গুরুত্ব দিতে হবে।বনায়ন সৃষ্টিতে পরিবেশ রক্ষা সহ নাগরিকদের আরো উদ্যেগী হয়ে নতুন নতুন বনায়ন গড়ে তুলতে হবে তাহলে পরিবেশেরপাশাপাশি আর্থীক লাভবান সহ বন্যপ্রাণী রক্ষায়ও ভূমিকা রাখবে। এসময় সভায় বিভিন্ন স্তরের কাঠব্যবসায়ী, জোতমালিক, ফার্নিচার ব্যবসায়ী, স’মিল মালিক,  শিক্ষক, মসজিদের ইমাম সহবিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর