রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

ঘাটাইলে ১টি গাভীর একসাথে ৩টি বাচ্চা প্রসব 

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: 
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৪:১৪ অপরাহ্ণ

একটি গাভীর একসাথে তিনটি বাচ্চা দেয়ায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাচ্চা তিন টি দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভীর জমাচ্ছেন। ঘটানাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর গ্রামে। ১৪ই এপ্রিল (বুধবার) দুপুরে গাভীটি একসাথে তিনটি বাচ্চা প্রসব করে।
গরুটির মালিক রডমিস্ত্রি কবির হোসেন জানান, বিগত ২বছর আগে ৮০হাজার টাকায় গাভীটি ক্রয় করেন।এরপর থেকে নিয়মিত গাভীটি বাচ্চা দিয়ে থাকে। কিন্তু এইবার এক সাথেই তিনটি বাচ্চা দেয়। একটি ষাঁড় ও দুটি বকনা বাছুর হয়েছে।
গাভীটি পালন করতেন তার স্ত্রী মর্জিনা আক্তার। মর্জিনা আক্তার বলেন, গাভীটি পালনের উদ্দ্যেশে ক্রয় করা হয়। এবং স্বাভাবিক ভাবেই খড় ও ঘাস খাওয়ানো হয় এবং গাভীটি দেশি জাতের হওয়ায় বাড়তি যত্নের প্রয়োজন হয়নি।  প্রতিবার একটি করে বাচ্চা দিলেও এবার তিনটি বাচ্চা দেয়াতে ভীষণ খুশি।
সংগ্রামপুর গ্রামের আজমত আলী বলেন, জীবনে শুনেছি দুটি বাচ্চা হয় কিন্তু এই প্রথম তিনটি বাচ্চা দেখে ভীষণ ভালো লাগছে।
পল্লী গরুর চিকিৎসক মিজানুর রহমান বলেন, আমি এই গাভীতে ভিনদেশী জাতের বীজ দিয়েছিলাম কিন্তু তিনটি বাচ্চা একসাথে হওয়ায় অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী হলাম। তিনটি বাচ্চাকে সুস্থ রাখতে  সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর