লামায় মাছ চাষ প্রদর্শনী ও পুকুরে পোনা অবমুক্তকরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস কর্তৃক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মৎস্য প্রদর্শনী পুকুরে উপকরণ, মাছের খাদ্য, মাছের পোনা বিতরণ ও প্রদর্শনী পুকুরে পোনা অবমুক্ত করা হয়। বুধবার (১৪ জুন) বেলা ১১টায় লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে গজালিয় ২০২২-২৩ অর্থ বছরের মাছের পোনা বিতরণ ও চাষ প্রদর্শনী করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা_জাবেদ_কায়সার, বান্দরবান সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রকল্পের সহকারী পরিচালক ও লামা উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ), মোহাম্মদ মামুনুর রহমান এবং
মৎস্যচাষীসহ বর্ণিত প্রকল্পের সুফলভোগী দলের সদস্যরা।