রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে বীরগঞ্জে মত বিনিময় সভা

ফরহাদ হোসেন,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৪ জুন, ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ

বর্তমান সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে বেগবান করতে আগামী ১৯জুন রাজশাহী ও রংপুর বিভাগীয় দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সমাবেশ সফল করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত। সভায় জেলার বীরগঞ্জ, কাহারোল ও খানসামা এই তিন উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের কয়েক শাতধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ পৌর শহরের শালবন কমিউনিটি সেন্টারে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর বিভাগীয় যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, কাহারোল উপজেলার সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম মাসুদুল হক মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মকসেদুল ইসলাম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদ আলী চৌধুরী লিমন, সদস্য সচিব মোঃ সাইফুল আজম সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজা, বীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোঃ আসাদুল ইসলাম দুলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুউদ্দৌলা খান বাবু, ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান আকাশ, কাহারোল উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মকলেস আহমেদ, ছাত্রদলের সদস্য সচিব মেজবাহ আহমেদ, খানসামা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ওবাইদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বাংলাদেশ আজ বাকশালী ফ্যাসিবাদের কালো থাবায় ক্ষতবিক্ষত। এই সংকট থেকে মুক্তি পেতে হলে সর্ব প্রথম এগিয়ে আসতে হবে তরুনদের।কেননা তারুণ্যই শক্তি। নজির বিহীন এই অন্যায়-অনিয়মের প্রতিবাদে, ভোটাধিকার বঞ্চিত তিন কোটি সত্তর লক্ষ তরুণদের রাজপথে স্বোচ্ছার হতে হবে। অধিকার আদায়ের এই সংগ্রামে বিজয় অর্জন করলে বদলে যাবে বাংলাদেশ। বেচে যাবে মা, মাটি ও মানুষ। তাই আপনার হাত ধরে বিনির্মাণ হবে এক অদম্য , আত্মমর্যাদাশীল, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ১১দফা দাবি নামা লিফলেট বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর