রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন হলো বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা

জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন হলো বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ভার্চ্যুয়ালী স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক এমপি একযোগে দেশের ১১৬টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবার উদ্বোধন করেন। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: মো: হুমায়ুন কবিরের আয়োজনে স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান রেনু একরাম ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে গাইনি কনসালটেন্ট ডা: নাহিদ সিদ্দিকা, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: জাহিদ হাসান, ডা: শাফায়েত লস্কর, ডা: অনন্যা পাল, ডা: নাসরিন ইসলাম, নার্সদ্বয় সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। রংপুর বিভাগে ১৪টির মধ্যে পঞ্চগড় সদর ও আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা চালু হওয়ায় স্বাস্থ্য খাতে নতুন মাত্রা যোগ হলো আমাদের উপজেলায়। এক্ষেত্রে রোগীরা যেমন স্বল্প খরচে চিকিৎসা সেবা নিতে পারবে অপরদিকে সরকারেরও রাজস্ব বাড়বে এবং সেবা প্রদানকারী ডাক্তারগণও অর্থনৈতিকভাবে লাভবান হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্গন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর