রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

দেশে কেউ নিরাপদ নাই : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ণ

বরিশাল সিটি নির্বাচনে হামলা-পাল্টা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন. অর্থনৈতিক-প্রশাসনিক ও রাজনৈতিক পাষন্ডতার কাছে অসহায় হয়ে দেশে কেউ নিরাপদ নাই। আমরা নিরাপত্তা চাই, চাই দেশের সকল মানুষ নিরাপদ থাকুক-ভালো থাকুক-সুস্থ থাকুক।

নতুনধারা বাংলাদেশ এনডিবির তোপখানা রোডস্থ কার্যালয়ে ১২ জুন বিকেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের ঐক্যবদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, একরামুল হক গাজী লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সহ-সাংগঠনিক সম্পাদক কালাম ফয়েজ কলি প্রমুখ।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় আরো বলেন, গণমাধ্যমের কল্যাণে জেনেছি- ‘চরমোনাই পীরের ছোট ভাই বলেছেন-  ‘নৌকায় ভোট দিলে পাবে শেখ হাসিনা, ধানের শীষে ভোট দিলে পাবে বেগম জিয়া আর হাত পাখায় ভোট দিলে পাবে আল্লাহর নবী’ সেই নবী দাবিকারী ব্যক্তিটির উপর হামলা করা হয়েছে, যা সত্যি আমজনতার জন্য আশঙ্কার। এই আশঙ্কাগ্রস্থ সময় থেকে আমরা মুক্তি চাই, দেশ ও দেশের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর