রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১২ জুন, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ

অভয়নগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট’র-২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকাল ১০ টায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের মাঠে এই ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত হয়।উক্ত ফুটবল খেলায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন হয় । ফাইনালে তারা পল­ীমঙ্গল আদর্শ কলেজকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। পাশাপাশি টুর্নামেন্টে উপজেলা থেকে ৮ টি দল অংশগ্রহন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)এ বি এম মেহেদী মাসুদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল লতিফ । এর আগে ৯ জুন টুর্নামেন্টের উদ্বোধন করেন মেজবাহ উদ্দিন , উপজেলা নির্বাহী কর্মকর্তা , অভয়নগর । সমাপনি অনুষ্ঠানে ২ কলেজের শিক্ষকসহ অনেক দর্শক সমর্থক উপস্থিত ছিল।উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। খেলায় সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় এর গোল রক্ষক রিপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর