রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

বেনাপোল দিয়ে মমতার জন্য ১২০০ কেজি আম পাঠালেন শেখ হাসিনা

মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১২ জুন, ২০২৩, ৪:৫৪ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার ২০০ কেজি মৌসুমী ফল আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বেলা ১১টার সময় যশোরের বেনাপোল বন্দর দিয়ে উপহারের এই আম পাঠানো হয়।

আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন ভারতে নিযুক্ত কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের রাজনৈতিক চ্যান্সারি প্রধান সিকদার মো. আশরাফুর রহমান। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে এসব আম হস্তান্তর করা হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্মারক হিসেবে এই আম পাঠানো হয়। এর আগেও মমতার জন্য আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং এ শুভেচ্ছা উপহার দুদেশের সম্পর্কোন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন  সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর