রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১২ জুন, ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমক পূর্ণভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট – ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার ( ১১ জুন ) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুন শিবলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার জুয়েল রানা,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরোজ , ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরুজা আক্তার লাইজু, ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা সিনিয়র সদস্য তুহিন আজাদ, জেলার বিভিন্ন শিক্ষার্থী এবং খেলোয়াড়রা ছিলেন । অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ গাইন। অনুষ্ঠান সজ্ঞালনা করেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক ।

ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুস্থ-সবল নাগরিক চাই। সুস্থ দেহ সুস্থ মন তৈরি করতে খেলা- ধুলার বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন ক্রীড়া প্রেমী । তাঁরই নামে খেলাটি হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ১২টি কলেজ অংশ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর