রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে সাউথাম্পটনে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: 
আপডেট সময়: শনিবার, ১০ জুন, ২০২৩, ৭:০৫ অপরাহ্ণ

বিটেনের সাউথাম্পটনে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুন ২৩) সাউথাম্পটনে জাহাঙ্গীর রেস্টুরেন্ট হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক শাকিব এর সভাপতিত্বে এবং সাউথাম্পটন ছাত্রলীগ নেতা মোঃ রুবেল মিয়া এর পরিচালনায় সভায় অতিথি ছিলেন, সাউথাম্পটন আওয়ামী লীগের অন্যতম নেতা মোঃ শামীম মিয়া, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফার হোসাইন বাবুল। সিলেট বানিজ্যিক মহাবিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক জাহিদ ইসলাম।
বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বড়লেখা থানা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আব্দুল লতিফ
এবং যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যুগ্ন আহবায়ক মুকিত খান। ছালিকুর রহমান। মোঃ সোহেল খান। মৌলবীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শেখ সাদিকুর রহমান। হাসান চৌধুরী। ধানমন্ডি ছাত্রলীগের সাবেক সদস্য আব্দুল মুক্তালিব মিঠু। গোলাপগঞ্জ ছাত্রলীগের সাবেক নেতা হাফিজ খাঁন।
বঙ্গবন্ধুর আত্মত্যাগের সংগ্রামী একটি দিন ০৭ জুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় হলো ৬-দফা আন্দোলনে নেতৃত্ব দেওয়া। বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচিই ছিল না। ছয় দফা আন্দোলন না হলে এদেশের স্বাধীনতা আসতো না। এই ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই ১৯৬৯ এর গণঅভ্যূত্থান, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ তথা বাঙালির বিপুল বিজয় এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের স্বাধীন মানচিত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’তে রূপান্তরিত হন। তাই আমাদের বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ পথ চলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর