রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

বীরগঞ্জে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

ফরহাদ হোসেন,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১০ জুন, ২০২৩, ৭:০৪ অপরাহ্ণ

চলমান তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে রহমতের বৃষ্টির আশায় দিনাজপুরের বীরগঞ্জে সালাতুল ইস্তিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটার সময় উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উক্ত ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শান্তিবাগ জামে মসজিদের খতিব মোঃ খাদেমুল ইসলাম নামাজে ইমামতি করেন। নামাজে বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্যেশ্যে বয়ান দেন কেন্দ্রিয় মসজিদের ইমাম হাফেজ মোঃ জাহেদুল ইসলাম।
এসময় তিনি বলেন, ‘রাসূল (সাঃ) অনাবৃষ্টি ও দূর্ভি¶ের জন্য সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার সালাত আদায় করেছিলেন। বর্তমান বাংলাদেশে অনাবৃষ্টি দেখা দিয়েছে। এ কারণে মহান আল্লাহর রহমতের বৃষ্টির আশায় আমরা খোলা মাঠে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছি।’ মহান আল্লাহ আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদের মনের আশায় অবশ্যই পুরণ করবেন।

নামাজে দেশব্যাপী রহমতের বৃষ্টি দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর