রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

সরকারি খাস পুকুর কথিত নিলামে লোপাট, সরকার রাজস্ব বঞ্চিত

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ

লামার পার্শ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়ন এর মাইজপাড়া ২নং (ওয়ার্ড) এর সরকারি খাস পুকুরটি কথিত নিলাম সিন্ডিকেট মাধ্যমে লোপাট করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ জুন) কতিপয় এলাকার লোক মিলে মাদ্রাসাকে নাম ভাঙ্গিয়ে গোপনে তিন বছরের জন্য প্রায় এক  (১) একর আয়তন পুকুরটি সিস্টেমে ভাগবাটোয়ারা করেছে বলে জানা যায়। আরও এলাকার একটি প্রভাবশালী সিন্ডিকেট গত কয়েক বছর ধরে অসাধু চক্রটি পুকুর থাকা মাছগুলো ধরে মণ মণ বিক্রি ও খেয়ে ফেলার অভিযোগ করেছে এই সিন্ডিকেট এর বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এতে করে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে প্রতিবছর।
এদিকে বিলছড়ি দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন কাছে জানতে চাইলে তিনি জানান, এই পুকুরটি অনেক আগে ডিসি অফিস থেকে লিজ নিয়েছিলাম। এবারে ১ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে নিলাম দিয়েছি এলাকার মনজুর উদ্দীন গং দেরকে। এর মধ্যে ৫০ হাজার টাকা নগদ দিয়েছে। সেখানে আমাদের জন্য একভাগ রেখেছে।
কোন নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়নি,মিটিং করেছি।
জেলা প্রশাসক (ডিসি) কক্সবাজার অফিসের লিজ কপি দিতে বললে দিতে পারেনি।
এদিকে অভিযুক্ত মোঃ মনছুর উদদীন হতে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, আমাদেরকে কোন ডকুমেন্ট দেয়নি। মাদ্রাসার কমিটির কয়েকজন মিলে শুধু মাত্র দেখাশুনার দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান,এই বড় পুকুরটি সরকারি নিয়ম অনুসারে প্রকাশ্য নিলাম দিলে যে কেউ ৫ থেকে ৬ লক্ষ টাকা দিয়ে লিজ নিবে।
তারা আরও জানান, আমরা ছোটকালে প্রাকৃতিক জলাশয়টিতে উৎসব করে দেশীয় প্রজাতির মাছ ধরতাম। গত কয়েক বছর ধরে একটি চক্র এর দখল করেছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মোঃ শফিকুর রহমান জানান, পুকুর লোপাট বিষয়ে কারা জড়িত সঠিকভাবে তদন্ত করে লিখেন, আর এগুলো নিয়ে এত বছর কেউ বলেনি কেন? এখন বলছে কেন?
সেক্ষেত্রে “প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন- ২০০০’ অনুযায়ী দেশের সব এলাকার কোন প্রাকৃতিক জলধার,মাঠের পরিবর্তন, হস্তান্তর বা ভাড়ায় ব্যবহার দন্ডনীয় অপরাধ। সেখানে পুকুর বা জলধার এভাবে অনিয়ম, সিন্ডিকেট করে ভাগবাটোয়া করা আইন আনুযায়ি দন্ডনীয় অপরাধ।
 এ বিষয়ে চকরিয়ার সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাহাত উজ জামান জানান, আমি এ বিষয়ে জানিনা। প্রথম শুনলাম মাত্র। তবে এক্ষেত্রে খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর