রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে না – খাদ্যমন্ত্রী

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৪:২১ অপরাহ্ণ
smart

দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নয় এই সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন। যা অন্য কোন সরকার উপহার দিতে পারেননি সেই ধরনের নির্বাচন এবার অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার দুপুরে নওগাঁর সাপাহারে ডাকবাংলো চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমতির আয়োজনে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান ও বার্ষিক প্রীতিভোজ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তিনি আরো বলেন দেশে খাদ্যের কোন ঘাটতি নেই এবং ভবিষ্যতেও থাকবে না সেই ধরনের পরিকল্পনা সরকারের রয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষকদের ভূমিকা থাকতে হবে, সততা ও নিষ্ঠাবান হতে হবে বলেও জানান মন্ত্রী।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোতাহার হোসেন, জেলা পরিষদের সদস্য ফজলে রাব্বি ও ইস্ফাত  জেরিন মিনা ম্যাডাম সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শেষে ২০২২ সালে সপ্তম শ্রেণি  মেধাবৃত্তি শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর