রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

শার্শা সীমান্তে স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১২:১৩ অপরাহ্ণ

যশোরের শার্শা সীমান্তের রুদ্রপুর থেকে ভারতে পাচারকালে এক কেজি ৪০০ গ্রামে ওজনের ১২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্যরা।

বুধবার (০৭ জুন) দুপুর আড়াইটার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দলের সদস্যরা তাদের স্বর্ণের বারসহ আটক করেন।

আটককৃতরা হলো,বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিন্টু হালদার এর ছেলে দেব হালদার (৪২) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৩)

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তানভীর রহমান পিএসসি জানান,সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি নজরদারি বাড়ায়।

একপর্যায়ে রুদ্রপুর গ্রামের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২ এর পাশ দিয়ে দুইজন সন্দেহভাজন ব্যাক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৪০০ গ্রাম। এবং বাজারমূল্য প্রায় এক কোটি  ২০ লাখ টাকা।

আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক দুইজন এলাকার চিহ্নিত স্বর্ন, অস্ত্র ও মাদক পাচারকারী বলে জানান বিজিবি অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর